রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

দুলাভাইয়ের সঙ্গে দেখা করে আর বাড়ি ফেরা হলো না বিকাশের

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে জয়পুরহাট শহরে এসে বাড়ি ফেরার পথেই প্রাণ হারান তিনি।

নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার গ্রামের বাবলু চন্দ্র কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ চন্দ্র কর্মকার বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন। সাক্ষাৎ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews