রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

ধামইরহাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের দিকনির্দেশনামূলক ব্রিফিং

mijanur rohman
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তায় উদ্‌যাপনের লক্ষ্যে নওগাঁর ধামইরহাটে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে দিকনির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালন করতে যাওয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) পুরুষ ও নারী সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার পাশাপাশি দর্শনার্থীদের চলাচল ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। কোনো ধরনের গুজব বা সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জালাল উদ্দিন মোল্লা। তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্ধারিত পোশাক পরিধান, সময়ানুবর্তিতা, সতর্কতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন।

ব্রিফিং শেষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাসংবলিত কার্ড ও দায়িত্ব বণ্টনপত্র বিতরণ করা হয়।

এ সময় উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews