রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া ৪ পানির পাম্প উদ্ধার, গ্রেপ্তার ২

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লালপুর থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত ৩টার দিকে লালপুর উপজেলার চামটিয়া মাঠে অবস্থিত ‘এমএসকে’ ইটভাটা থেকে চারটি পানির পাম্প চুরি হয়। ইটভাটার মালিক সবুজ আলী (২৮) রাতের কাজ শেষে পাম্পগুলো বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকাল ৬টার দিকে ভাটায় এসে পাম্পগুলো দেখতে না পেয়ে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন। চুরি হওয়া পাম্পগুলোর আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।

এ ঘটনায় ইটভাটার মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা হলে তদন্তের দায়িত্ব পান লালপুর থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. জহুরুল ইসলাম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে চুরি হওয়া পাম্প উদ্ধারে এবং জড়িতদের শনাক্ত করতে লালপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে উপজেলার মহিষাখোলা গ্রাম থেকে ইমন (২২), পিতা জামাল উদ্দিন এবং মামুন (২০), পিতা মৃত আজাদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি পানির পাম্পই উদ্ধার করা হয়।

লালপুর থানা-পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews