রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

আকাশে-বাতাসে শারদীয় আনন্দ, বড়গাছা বাজারে বর্ণাঢ্য র‍্যালি ও বস্ত্র বিতরণ

mijanur rohman
আল মিজান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার বড়গাছা বাজার সার্বজনীন দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মণ্ডপ কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী। এ সময় ৯ নম্বর সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি এবং দেব-দেবীর সাজে সজ্জিত চিত্র নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মণ্ডপ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে স্থানীয় পুণ্যার্থী ও সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

এ আয়োজনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ কর্মসূচি এলাকায় শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews