
জয়পুরহাটের কালাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৭টায় কালাই উপজেলা জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ।
বৈঠকে সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।