রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

পাঁচবিবিতে ১ হাজার ৮০০ পরিবারের মাঝে মেয়র প্রার্থী শামীমের পূজাসামগ্রী বিতরণ

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করেছেন পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশে খাদ্যগুদামসংলগ্ন একটি স্কুল মাঠে তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এসব পূজাসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রতিটি পরিবারের হাতে একটি শাড়ি, চিনি, নারিকেলসহ প্রায় এক হাজার টাকা মূল্যের পূজাসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হোদা দুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক অধ্যাপক সুশীল দাস, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, দমদমা পৌর মহাশ্মশানের সভাপতি মনোরঞ্জন দাস রতন, বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র, খালেদা তারেক মুক্তি পরিষদের সভাপতি খালেক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

পূজাসামগ্রী বিতরণকালে শামীম হোসেন মন্ডল বলেন, “দীর্ঘ ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে থাকায় আপনাদের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ করার সুযোগ হয়নি। ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

“পৌরসভার মসজিদ, মন্দির ও গির্জাসহ এমন কোনো প্রতিষ্ঠান নেই, যেখানে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করিনি। আমারও একটি আশা আছে। আগামী পৌরসভা নির্বাচনে আপনাদের সেবা করার জন্য মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছি। আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সমর্থন করেন, তাহলে আগামীতে আরও ব্যাপকভাবে সহযোগিতা করতে পারব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews