রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

শাহজাদপুরে শফিকুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত

mijanur rohman
মোঃ শরিফুল ইসলাম শাহজাদপুর উপজেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে শফিকুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ৭ নম্বর হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মরহুম শফিকুলের স্মৃতি ধরে রাখা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ফরিদপাঙ্গাসী নবীন ঐক্য পরিষদের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় বাদন বন্ধন ফুটবল একাদশ ও সিয়াম শিহাদ ফুটবল একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ড. এমএ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আল মামুন।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হেলাল উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি মোঃ রাজু আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন, হাবিবুল্লাহনগর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ বাদশা মিয়া এবং ফরিদপাঙ্গাসী নবীন ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ বাদল মিয়া। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews