রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযান, ৮৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

mijanur rohman
মোঃ মফিজুল ইসলাম স্টাফ রিপোর্টার, লালমনিরহাট / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট, ১৬ অক্টোবর ২০২৬: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৮৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ পূর্ব-সারডুবি ও সিংগীমারী বিওপির পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

৬১ বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব-সারডুবি ও সিংগীমারী বিওপির দুটি টহল দল সীমান্তের ৮৯০/৯ এস থেকে ৯০৭/২ এস পিলার এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

এ সময় ভারত থেকে কয়েকজন চোরাকারবারি মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মাদক ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসা, এসপিপি, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সীমান্তে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে জানা গেছে।

উদ্ধার করা ৮৭ বোতল এস্কাফ সিরাপ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews