লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক করতে সক্ষম হয় টহলদলটি।
৬১ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে তিস্তা ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
আটক ভারতীয় গরুর বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৬১ বিজিবি।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান