রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির চার অভিযান, সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

mijanur rohman
মোঃ মফিজুল ইসলাম স্টাফ রিপোর্টার, লালমনিরহাট / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

১৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পৃথক চারটি অভিযানে গংগারহাট, বুড়িরহাট, বালারহাট ও বনচৌকি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে গংগারহাট বিওপি এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, বুড়িরহাট বিওপি এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল/ফেয়ারডিল সিরাপ, বালারহাট বিওপি এলাকা থেকে ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং বনচৌকি বিওপি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

চারটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র জানায়, এসব মাদকদ্রব্য ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছিল। বিজিবির টহলদলের তৎপরতা টের পেয়ে পাচারকারীরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দ করা মাদকদ্রব্য ধ্বংসের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাটে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews