শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে লালমনিরহাটের পাটগ্রাম থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।
রবিবার (১৮ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন মন্দিরে উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি পূজা উদযাপন পরিষদের সদস্য ও স্থানীয় সুধীজনদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
এ সময় পুলিশ সুপার দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান। পূজামণ্ডপে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের বি-সার্কেলের কর্মকর্তা জয়ন্ত কুমার সেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ ছাড়া পাটগ্রাম থানার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে দুর্গোৎসব ঘিরে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং ভক্তদের মধ্যে নিরাপত্তার আশ্বাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান