শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট আব্দুর রাহিদ। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি। দায়িত্বে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেখা যায়।
জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট আব্দুর রাহিদ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান