রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৬ জুন, ২০২৬
  • শনিবার, ৬ জুন, ২০২৬

সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য হাবিবুল ইসলাম হাবিব নতুন জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আবু রায়হান, যুবদলের সেক্রেটারি গাজী শফিউল আলম শফিসহ সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে সাতক্ষীরাবাসী নতুন আশার আলো দেখতে শুরু করেছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলার উন্নয়ন, সুশাসন ও সাধারণ মানুষের সেবার মান আরও বৃদ্ধি পাবে।

শুভেচ্ছা বিনিময় শেষে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমি সাতক্ষীরাকে আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করতে চাই। সাধারণ মানুষের প্রতিটি কথা গুরুত্ব দিয়ে শোনা হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে আমরা কাজ করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “সাতক্ষীরার যে কোনো ইউনিয়নের মানুষ যে কোনো সমস্যায় সরাসরি আমার কাছে আসবেন। কোনো দালালের শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। জনগণের সমস্যার সমাধানে সবসময় আমি আপনাদের পাশে থাকবো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews