বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন এবং উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিআইএস এনালিস্ট বেটসের ধরনী চাকমা।

এ সময় বক্তব্য রাখেন জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ এবং চর ভুরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জিআইএস এনালিস্ট বেটসের শুভ্র দেবনাথ।

কর্মশালায় জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়ন ও এলজিইডির বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থবছর থেকে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ শুরু হবে। এসব সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও আধুনিকায়ন করা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত, নিরাপদ ও টেকসই হয়।

বক্তারা বলেন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়ক উন্নয়নের ফলে ভূরুঙ্গামারীর সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ সহজ হবে, যাতায়াতের সময় কমবে এবং ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

সরকারের এ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews