রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাদারীপুরে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার ৭

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মাদারীপুর সদর মডেল থানায় গ্রেফতার হওয়া হত্যা মামলার দুই আসামিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং থানা ঘেরাওয়ের অভিযোগে আরও সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে পুরাতন বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি আরিফ ও সবুজকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে আসা হলে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের স্বজন ও সমর্থকদের একটি অংশ থানার সামনে জড়ো হয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং থানা ঘেরাওয়ের চেষ্টা করার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আজিম ঢালী (১৮) ও সাহেব বেপারী (১৭)। এছাড়াও আরও তিনজনকে আটক করা হয়েছে, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন,
“নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরিফ ও সবুজ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও সাতজনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews