রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ভূরুঙ্গামারী – ঢাকাগামী বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শনিবার, ১৩ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড নাইট’ কোচ সার্ভিস অবিলম্বে পুনরায় চালু করার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জুন শনিবার দুপুরে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণ।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের সাধারণ যাত্রী ও ঢাকাগামী সাধারণ মানুষ। এই অচল অবস্থা নিরসন এবং বাস ধর্মঘরট প্রত্যাহারের দাবিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ ব্যানার হাতে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে এসে সমবেত হন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ভূরুঙ্গামারী থেকে রাজধানী ঢাকার যোগাযোগ সচল রাখা এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত জরুরি। আন্ধারীঝাড় এলাকায় সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কর্তৃক নাইট কোচ পোড়ানোর ঘটনাটি ছিল দুঃখজনক এবং এর সমাধান হতে পারে আইনি প্রক্রিয়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকাগামী ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস বন্ধ রাখা অত্যন্ত দুঃখজনক।

“জনগণের ন্যায্য দাবি, ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস পুনরায় চালু চাই” এবং “ভূরুঙ্গামারী বাসীর যাতায়াতের নিশ্চয়তা নিশ্চিত করা হোক”‌ স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় ভূরুঙ্গামারী বাসষ্টান্ড এলাকা।

উক্ত প্রতিবাদী মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং অনতিবিলম্বে বাস সার্ভিস সচলের জোরালো দাবি জানিয়ে বক্তব্য রাখেনঃ
জনাব কাজী মোঃ আলাউদ্দিন মন্ডল (আহবায়ক, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি),
মোঃ শহিদুল ইসলাম আকন্দ (সদস্য সচিব, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি), মোঃ আব্দুল ওয়াদুদ (সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান), ইফতে খারুল ইসলাম শ্যামা (যুগ্ম আহবায়ক), কাজী মোঃ নিজাম উদ্দিন (অন্যতম সদস্য ও সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব), রফিকুল ইসলাম শান্ত (আহবায়ক, উপজেলা যুবদল)। এছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনগণ।

বক্তারা তাদের বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন, ভূরুঙ্গামারীর মতো একটি সীমান্তবর্তী উপজেলার মানুষের ঢাকা যাতায়াতের একমাত্র মাধ্যম এই দূরপাল্লার বাসগুলো। অবিলম্বে যদি এই ধর্মঘট প্রত্যাহার করে বাস সার্ভিস পুনরায় চালু করা না হয়, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রশাসন ও বাস মালিক সমিতিকে অবিলম্বে সাধারণ মানুষের এই দুর্ভোগ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews