1. live@www.janatardeshkhantho.com : - : -
  2. info@www.janatardeshkhantho.com : - :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোডাই পদ্ধতি ও বৈশ্বিক সংগীত যোগাযোগ’ বিষয়ক কর্মশালার উদ্বোধন বোচাগঞ্জে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধন ও অডিটোরিয়াম পরিদর্শনে এমপি পিনাক চৌধুরী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আরএফসি রেস্টুরেন্টে খাবার খেয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি ভুরুঙ্গামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ও স্থানীয়রা কুলিয়াচরে ঘর কেটে আইফোন চুরি, এলাকায় আতঙ্ক মাদারীপুরে মাদক নির্মূলে সোচ্চার যুবসমাজ দিনাজপুরের বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ ও মোটরসাইকেল শোভাযাত্রা ভূরুঙ্গামারী – ঢাকাগামী বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দিনাজপুরের বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ ও মোটরসাইকেল শোভাযাত্রা

মিজানুর রহমান II স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে সারা দেশের মতো দিনাজপুরেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বৃষ্টি উপেক্ষা করে শহরে বর্ণাঢ্য আনন্দ ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় দিনাজপুরের বোচাগঞ্জ শহরের বড়মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোত্রাগঞ্জ ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার সাদা-আকাশী জার্সি। হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বৃষ্টির মাঝেও প্রিয় দলের স্লোগান ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক অমৃত ফয়সাল, সেকেন্দার আলী ও রাশেদ বলেন, “ছোটবেলা থেকেই আমরা আর্জেন্টিনা দলের সমর্থক। দলটির নান্দনিক ও আক্রমণাত্মক খেলা সবসময় আমাদের মুগ্ধ করে। আশা করছি, এবার আর্জেন্টিনা হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করবে।”

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. রুবেল ইসলাম বলেন, “অন্যান্য আসরের মতো এবারও আর্জেন্টিনা ভালো খেলবে বলে আমরা আশাবাদী। দলের প্রতি সমর্থকদের ভালোবাসা ও বিশ্বাস আগের মতোই অটুট রয়েছে। আমরা প্রত্যাশা করছি, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ শিরোপা জয় করবে।”

এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর অমৃত ফয়সাল, সেকেন্দার আলী, মো. রুবেল ইসলাম, হ্যান্ডসেট দলের নেতৃবৃন্দ, সম্পাদক এমবি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম, ইমরান আলী রাজুসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।

বিশ্বকাপকে ঘিরে বোচাগঞ্জে ফুটবলপ্রেমীদের এমন উৎসবমুখর আয়োজন শহরজুড়ে নতুন মাত্রার উচ্ছ্বাস সৃষ্টি করেছে। আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা, তাদের প্রিয় দল এবার বিশ্বকাপের শিরোপা জিতে সমর্থকদের স্বপ্ন পূরণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট