রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

আরএফসি রেস্টুরেন্টে খাবার খেয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৪ জুন, ২০২৬
  • রবিবার, ১৪ জুন, ২০২৬

মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার জনপ্রিয় ফাস্টফুড প্রতিষ্ঠান ‘আরএফসি’ (RFC) রেস্টুরেন্টে খাবার খেয়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার রাতে রেস্টুরেন্টটির বিভিন্ন খাবার খাওয়ার পর তাদের মধ্যে বমি, ডায়রিয়া, পেটব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। পরে অসুস্থ ব্যক্তিদের দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া ১৩ জনের মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসুস্থদের স্বজনরা অভিযোগ করেন, রেস্টুরেন্টের নিম্নমানের বা দূষিত খাবার খাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে। খাদ্যে বিষক্রিয়ার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা রেস্টুরেন্টটির খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews