1. live@www.janatardeshkhantho.com : - : -
  2. info@www.janatardeshkhantho.com : - :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোডাই পদ্ধতি ও বৈশ্বিক সংগীত যোগাযোগ’ বিষয়ক কর্মশালার উদ্বোধন বোচাগঞ্জে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধন ও অডিটোরিয়াম পরিদর্শনে এমপি পিনাক চৌধুরী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আরএফসি রেস্টুরেন্টে খাবার খেয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি ভুরুঙ্গামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ও স্থানীয়রা কুলিয়াচরে ঘর কেটে আইফোন চুরি, এলাকায় আতঙ্ক মাদারীপুরে মাদক নির্মূলে সোচ্চার যুবসমাজ দিনাজপুরের বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ ও মোটরসাইকেল শোভাযাত্রা ভূরুঙ্গামারী – ঢাকাগামী বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ছাত্রশিবিরের বিরুদ্ধে ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গোলাম মোস্তফা II ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম II
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদল।

রবিবার (১৪ জুন) দুপুরে ভূরুঙ্গামারী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অসম্মান করছে। একইসঙ্গে নারী নির্যাতন ও ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, সহিংসতা ও অপপ্রচারের রাজনীতি বন্ধে সকল ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট