রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোডাই পদ্ধতি ও বৈশ্বিক সংগীত যোগাযোগ’ বিষয়ক কর্মশালার উদ্বোধন

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১৫ জুন, ২০২৬
  • সোমবার, ১৫ জুন, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে “Kodály Method and Global Music Communication” শীর্ষক একটি বিশেষ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন (রবিবার) বিকাল ৩.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে আয়োজিত এ কর্মশালায় দেশ-বিদেশের সংগীত শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। কর্মশালার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দক্ষিণ কোরিয়ার কোরিয়ান কোডাই সোসাইটির সভাপতি ড. হং কি চো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বাংলা বিভাগের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াতসিংহ শুভ এবং সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, “সংগীত কেবল একটি শিল্পমাধ্যম নয়; এটি বিশ্বমানবতার সঙ্গে যোগাযোগ স্থাপনের এক অনন্য ভাষা। কোডাই পদ্ধতি সংগীত শিক্ষাকে আরও অংশগ্রহণমূলক, আনন্দময় এবং কার্যকর করে তোলে। এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের সংগীত শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংগীত ও সংস্কৃতি শিক্ষার উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ততার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই কর্মশালা সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

দক্ষিণ কোরিয়ার কোরিয়ান কোডাই সোসাইটির সভাপতি ড. হং কি চো বলেন, “বাংলাদেশ সংগীতের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এই গানগুলোকে সংরক্ষণ করতে এবং বৈশ্বিক সংগীতের মঞ্চে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে Global Music Communication এবং Kodály Method গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংগীত একটি বৈশ্বিক ভাষা।

Global Music Communication সাংগীতিক জ্ঞান, বিভিন্ন দেশের ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে মেলবন্ধন সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। Kodály Method হলো হাঙ্গেরীয় সংগীতজ্ঞ ও সুরকার Zoltán Kodály কর্তৃক উদ্ভাবিত একটি সংগীত শিক্ষণ পদ্ধতি, যেখানে গান গাওয়া এবং হাতের বিভিন্ন সংকেত (Hand Signs) ব্যবহারের মাধ্যমে সংগীতের প্রাথমিক বিষয়—যেমন সুর, স্বর, ছন্দ (Rhythm), স্বরলিপি পাঠ ইত্যাদি—শেখানো হয়। এ পদ্ধতি সংগীতের মৌলিক বিষয়গুলো শেখানোর পাশাপাশি বৈশ্বিক পরিসরে সংগীত শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিচয় গড়ে তুলতেও সহায়তা করে।”

কর্মশালার উদ্দেশ্য

কর্মশালায় কোডাই সংগীত শিক্ষা পদ্ধতির তাত্ত্বিক ও ব্যবহারিক দিক, আধুনিক সংগীত শিক্ষায় এর প্রয়োগ এবং বৈশ্বিক সংগীত যোগাযোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সমকালীন সংগীত শিক্ষার নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা লাভ করবেন।

অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন যে, এই কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা ১৪ জুন শুরু হয়ে ১৮ জুন কোডাই কনসার্ট এবং সংগীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews