শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার বোচাগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ‘কৃষক কার্ড’ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ ১০টি প্রধান সুবিধা পাবেন কৃষকরা ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট আলাল হোসেন গ্রেফতার জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আজীবন সম্মান ও ভাতার ঘোষণা শাহজাদপুর কাপড়ের হাটে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এলসিএস কর্মীর মৃত্যু, আহত মোটরসাইকেল চালক লালমনিরহাটে ডিবির অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার খসড়া বাজেট নিয়ে নাগরিক মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৪ ২৮৫ বার পড়া হয়েছে

১২৭ বছরের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার খসড়া ‘বিগ বাজেট’ প্রণয়ন উপলক্ষে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক (উপসচিব) জেসমিন আক্তার বানু। তিনি খসড়া বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, উন্নত ও আধুনিক পৌরসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

সভায় বাজেটের বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে ছিল পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, টেকসই অবকাঠামো ও সড়ক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্প, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ, মশক নিধন, সৌন্দর্যবর্ধন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, শিশু পার্ক, কবরস্থান, ওয়াকওয়ে, কমিউনিটি সেন্টার, পুকুর ও জলাশয় সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কাজী হুমায়ুন কবীর, সাবেক সিভিল সার্জন ডা. মো. সরোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, টিআইবির জেলা সভাপতি খান মো. শহীদ, সুজনের সভাপতি এনায়েত নান্নু এবং সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মী এবং সুশীল সমাজের সদস্যরা সভায় অংশ নেন।

খসড়া বাজেটের ওপর মতামত প্রদানকালে বক্তারা বলেন, বাজেটের আকার বড় হলেও এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক কর্মপরিকল্পনা, নতুন আয় খাত সৃষ্টি এবং করদাতার সংখ্যা বৃদ্ধি। তারা পৌরসভার সেবাগ্রহীতাদের করের আওতায় আনা, ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার লাইসেন্সিং ব্যবস্থা চালু, চালকদের প্রশিক্ষণ এবং নির্দিষ্ট রঙের আওতায় যানবাহন পরিচালনার প্রস্তাবও তুলে ধরেন।

সভায় উপস্থিত বক্তারা পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা আরও কার্যকর করতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews
17 June 2026

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার খসড়া বাজেট নিয়ে নাগরিক মতবিনিময় সভা

www.janatardeshkhantho.com |
জনতার দেশকন্ঠ