বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

বোচাগঞ্জে রেমিট্যান্স গ্রাহকের হাতে বাইসাইকেল তুলে দিল ইসলামী ব্যাংক

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পি,এল,সি ও ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত ডিজিটাল ড্রয়ের বিজয়ীর হাতে একটি বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ইসলামী ব্যাংকের সেতাবগঞ্জ শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী গ্রাহক মো. আবির ইবনাতের হাতে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার হিসেবে বাইসাইকেল হস্তান্তর করা হয়।

ব্যাংক সূত্রে জানা যায়, হাটরামপুর এলাকার বাসিন্দা মো. আবির ইবনাত গত ১৮ মে ইসলামী ব্যাংক সেতাবগঞ্জ শাখার মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়নে প্রেরিত ৩০ হাজার ৭০১ টাকা বৈদেশিক রেমিট্যান্স উত্তোলন করেন। রেমিট্যান্স গ্রহণের সময় তাৎক্ষণিক উপহার হিসেবে তিনি একটি ঘড়িও পেয়েছিলেন।

পরবর্তী তে ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ ক্যাম্পেইনের ১২তম দিনের ডিজিটাল ড্রয়ে দেশব্যাপী বিজয়ীদের তালিকায় স্থান করে নেন আবির ইবনাত। পুরস্কার হিসেবে তিনি একটি বাইসাইকেল লাভ করেন, যা বৃহস্পতিবার তার হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সেতাবগঞ্জ শাখার প্রধান মো. জহিরুল ইসলাম, এমও মো. লোকমান হোসেন ফয়েজ, জিবি ইনচার্জ মো. রবিউল ইসলাম এবং ফরেন রেমিট্যান্স কর্মকর্তা আয়েশা আক্তার। এছাড়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংক কর্মকর্তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিকল্প নেই। গ্রাহকদের উন্নত সেবা ও উৎসাহ প্রদানে ইসলামী ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews