রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

সিংগাইরে মোবাইল কোর্টে দুই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে উপজেলা কৃষি বিভাগের প্রসিকিউশনের ভিত্তিতে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

অভিযান চলাকালে বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয় ও বিপণনের দায়ে দুই সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে মেসার্স সোনালী ট্রেডার্সের প্রোপাইটর আব্দুল কাদের মিয়াকে ১০ হাজার টাকা এবং মেসার্স সায়েদুর ট্রেডার্সের মো. সায়েদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সারের মূল্যতালিকা প্রদর্শন, ক্রেতাদের ক্রয়ের রশিদ প্রদান, দৈনিক স্টক রেজিস্টার সংরক্ষণ এবং বাস্তব মজুদের সঙ্গে মিল রেখে সার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

#সিংগাইর #মানিকগঞ্জ #মোবাইলকোর্ট #সারব্যবস্থাপনা #কৃষি #অভিযান

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews