রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে ও বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আন্ধারীঝার উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিও জানানো হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে আন্ধারীঝার বাজার এলাকার স্থানীয় হাইস্কুল মোড়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আন্ধারীঝার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামিউল আলম খোকা মহুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আরশাফুল আলম সবুজ। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুজন মিয়া, আন্ধারীঝার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মন্ডল, যুবদল ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকরা।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে আন্ধারীঝার ইউনিয়নের তরুণ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদক বিক্রেতাদের দ্রুত মাদক ব্যবসা বন্ধ করার আহ্বান জানান এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।

এ সময় আন্ধারীঝার উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবিও তুলে ধরেন বক্তারা। তারা বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি সুন্দর ও উপযোগী মাঠ প্রয়োজন। তাই দ্রুত মাঠ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

মানববন্ধনে ইউনিয়ন ছাত্রদল, যুবদল, বিএনপি নেতৃবৃন্দ, আন্ধারীঝার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews