রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

লালমনিরহাটে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে অতর্কিত হামলা

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২৭ জুন, ২০২৬
  • শনিবার, ২৭ জুন, ২০২৬

লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারীদের অতর্কিত হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। অপর পুলিশ কর্মকর্তা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন হাতীবান্ধা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আব্দুল লতিফ। গুরুতর আহত এসআই রুহুল আমিন বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রমজান আলী জানান, গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল হক রাশেদকে গ্রেপ্তার করতে এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, অভিযানের সময় রাশেদ এবং তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই রুহুল আমিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ সময় এএসআই আব্দুল লতিফও আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় তাকে রংপুরের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি রমজান আলী আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল হক রাশেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “মাদক কারবারীদের হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তার চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত এসআই রুহুল আমিনের অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকেও মাঠে নামানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews