রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

শাহজাদপুরে ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২৯ জুন, ২০২৬
  • সোমবার, ২৯ জুন, ২০২৬

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘাবাড়ি বালুর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে শাহজাদপুর থানা পুলিশ। পরে রোববার (২৮ জুন) সকালে থানা চত্বরে এসব জাল ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উপজেলার বাঘাবাড়ি পশ্চিমপাড় এলাকা দিয়ে একটি পিকআপে করে অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহন করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সেটি আটক করে পুলিশকে খবর দেন। পরে শাহজাদপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পিকআপসহ জালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, জব্দ করা ২৮টি বস্তার মধ্যে মোট ২২৪ পিস অবৈধ চায়না দুয়ারি জাল পাওয়া গেছে। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, চায়না দুয়ারি জাল উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জাল জলজ প্রাণী ও মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর। পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গুরা এলাকায় তৈরি হয়ে এসব জাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ জাল ব্যবহারের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং কোথাও এমন জাল দেখতে পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews