রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ভূরুঙ্গামারীতে সুপারির বাগানে গাঁজার চাষের অভিযোগ

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১ জুলাই, ২০২৬
  • বুধবার, ১ জুলাই, ২০২৬

ভূরুঙ্গামারীতে সুপারির বাগানে গাঁজার চাষের অভিযোগ, পুলিশের অভিযান ,গোপন সংবাদের ভিত্তিতে দুই বাগানে অভিযান; তদন্ত করছে পুলিশ

গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের একটি সুপারি বাগানে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, পশ্চিম ছাটগোপালপুর গ্রামের বাসিন্দা মো. মাজেদুল ইসলাম মঞ্জু (পিতা: মো. শবেদ আলী) দীর্ঘদিন ধরে দুটি পৃথক সুপারি বাগানের ভেতরে গোপনে গাঁজা গাছের পরিচর্যা করে আসছিলেন।

বুধবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ওই দুটি সুপারি বাগানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাগানে গাঁজা গাছের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে অভিযান শেষে কতটি গাঁজা গাছ উদ্ধার বা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করা হয়েছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

#ভূরুঙ্গামারী #কুড়িগ্রাম #গাঁজাচাষ #মাদকবিরোধীঅভিযান #পুলিশঅভিযান #বাংলাদেশনিউজ #CrimeNews #NewsUpdate

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews