রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

লালমনিরহাটে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রাতেই দাফন

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • রবিবার, ৫ জুলাই, ২০২৬

লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১ নম্বর দুর্গাপুর ইউনিয়নের একটি আমগাছ থেকে শামিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই, ২০২৬) রাতে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামিন ওই এলাকার স্বপন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাগান এলাকায় একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় শামিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা আদিতমারী থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাতেই স্থানীয় কবরস্থানে শামিনের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে আদিতমারী থানার পুলিশ জানায়, ঘটনাটি অপমৃত্যু (ইউডি) হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews