রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

বোচাগঞ্জে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • সোমবার, ৬ জুলাই, ২০২৬

মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার || দিনাজপুরের বোচাগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও সুশাসনের চর্চা জোরদারের লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস. এম. জসীম উদ্দিন। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ওয়াহিদা ফারজানা এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

প্রতিযোগিতায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যুক্তি, উপস্থাপনা ও বিষয়বস্তুর দক্ষতায় বিপক্ষ দল হিসেবে অংশ নেওয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করে।

এ সময় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সোহাগ, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজাদ আলী জাপানসহ দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উভয় দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews