বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

কুলিয়ারচরে অগ্নিদগ্ধ হয়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাছির ইসলাম,কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি ||কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরাচর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা নাশতা প্রস্তুতের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় দেড় বছর বয়সী শিশুটি ঘরের ভেতরে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত আগুনের সংস্পর্শে এসে গুরুতর অগ্নিদগ্ধ হয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করেন।

শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে প্রতিবেশীরাও ছুটে এসে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক একটি দুর্ঘটনা। শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়া জরুরি বলে তারা মন্তব্য করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews