রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস – ২০২৬ পালিত

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

মোঃ শরিফুল ইসলাম শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস – ২০২৬ ।

দিবসটি উপলক্ষে আজ সোমবার শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর শাহজাদপুর বিআরডিবি’র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর উপস্থিতিতে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা, শাহজাদপুরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, বিআরডিবি’র সদস্যরা ও শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।

আলোচনা অনুষ্ঠান শেষে বিআরডিবি’র বিভিন্ন এলাকার সদস্যদের মাঝে পুরস্কার, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। পরে স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ডঃ. এম‌এ মুহিত ও উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পক্ষে বিআরডিবির চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ ক্রেস্ট গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews