শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার বোচাগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ‘কৃষক কার্ড’ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ ১০টি প্রধান সুবিধা পাবেন কৃষকরা ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট আলাল হোসেন গ্রেফতার জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আজীবন সম্মান ও ভাতার ঘোষণা শাহজাদপুর কাপড়ের হাটে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এলসিএস কর্মীর মৃত্যু, আহত মোটরসাইকেল চালক লালমনিরহাটে ডিবির অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুরে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, শব্দদূষণে অতিষ্ঠ এলাকাবাসী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬ ২৮৫ বার পড়া হয়েছে

মাদারীপুর,প্রতিনিধি ।।মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের তীরে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে, আনুমানিক ২০০ থেকে ৩০০ গজ দূরে আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এলাকায় ড্রেজার বসিয়ে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু স্থানীয় বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের পাশাপাশি রাতভর ড্রেজার মেশিন চালানো হয়। এতে মেশিনের বিকট শব্দে আশপাশের এলাকায় তীব্র শব্দদূষণ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘুম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি নদীর তীর ক্ষয় এবং আশপাশের স্থাপনার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

স্থানীয়রা দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি শব্দদূষণ রোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews
09 July 2026

মাদারীপুরে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, শব্দদূষণে অতিষ্ঠ এলাকাবাসী

www.janatardeshkhantho.com |
জনতার দেশকন্ঠ