শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার বোচাগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ‘কৃষক কার্ড’ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ ১০টি প্রধান সুবিধা পাবেন কৃষকরা ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট আলাল হোসেন গ্রেফতার জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আজীবন সম্মান ও ভাতার ঘোষণা শাহজাদপুর কাপড়ের হাটে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এলসিএস কর্মীর মৃত্যু, আহত মোটরসাইকেল চালক লালমনিরহাটে ডিবির অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলাটিপে হত্যা, স্বামী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৯ ২৮৫ বার পড়া হয়েছে

মোঃ শরিফুল ইসলাম,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর সরিষাকোল এলাকায় পারিবারিক কলহের জেরে মোছাঃ মিম আক্তার (১৮) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

এই ঘটনায় অভিযুক্ত স্বামী মোঃ রাসেলকে (২০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৯ জুলাই রাতে পারিবারিক বিষয় নিয়ে মিম আক্তারের সাথে তার স্বামী রাসেলের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাসেল তার স্ত্রী মিমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে।
খবর পেয়ে ৯ জুলাই রাত ৯:০০ টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন (প্রাথমিক তদন্ত রিপোর্ট) প্রস্তুত করে এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত স্বামী রাসেলকে আটক করতে সক্ষম হয়।

নিহত মিম আক্তার স্থানীয় আব্দুল আলিমের মেয়ে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে আটক করেছে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল এ পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews
10 July 2026

শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলাটিপে হত্যা, স্বামী আটক

www.janatardeshkhantho.com |
জনতার দেশকন্ঠ