রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ছবি প্রকাশ

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিশোধের হুমকি দিয়েছে দেশটি। এরইমধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের শীর্ষ নেতাদের টার্গেট করে একটি তালিকা প্রকাশ করেছে ইরানের রক্ষণশীল দৈনিক হামশাহরি। সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে রোববার এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। এরপর তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।

১১ জুলাই প্রকাশিত প্রথম বার্তায় মোজতবা বলেন, ‘প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং তা অবশ্যই কার্যকর করা হবে।’

তিনি আরও বলেন, ‘যাদের নাম এই তালিকায় রয়েছে, তারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ বিছানায় মৃত্যুবরণের আশা নিয়েই কবরে যাবে।’

মোজতবার ওই বক্তব্য উদ্ধৃত করে শনিবার গভীর রাতে অনলাইনে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে তেহরান সিটি কর্তৃপক্ষ প্রকাশিত দৈনিক হামশাহরি। সেখানে ১৩ বিশ্বনেতার ছবি প্রকাশ করা হয়।

তবে মোজতবা খামেনি তার বক্তব্যে জানান, ইরান সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রস্তুত করেছে। তবে তিনি কোনো নাম প্রকাশ করেননি। এছাড়া হামশাহরির প্রকাশিত তালিকাটি ইরান সরকারের আনুষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত—এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।

প্রকাশিত ইনফোগ্রাফিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ছবি রয়েছে।

এছাড়া তালিকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যারৎসের ছবিও প্রকাশ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews