শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার বোচাগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ‘কৃষক কার্ড’ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ ১০টি প্রধান সুবিধা পাবেন কৃষকরা ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট আলাল হোসেন গ্রেফতার জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আজীবন সম্মান ও ভাতার ঘোষণা শাহজাদপুর কাপড়ের হাটে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এলসিএস কর্মীর মৃত্যু, আহত মোটরসাইকেল চালক লালমনিরহাটে ডিবির অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রোদের হাসি রাজধানীতে, আর বৃষ্টি হবে কি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৮ ২৮৫ বার পড়া হয়েছে

প্রায় ছয় দিন পর রাজধানীবাসী রোদের মুখে দেখল। আজ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর আকাশ ঝলমল করছে। রোদের দেখা মিলেছে দেশের বিভিন্ন এলাকায়। আর বৃষ্টি চলে যাওয়ার পর প্রচণ্ড গরম পড়েছে। আজ দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে। আজ দুপুরের মধ্যে আবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া অফিস।

তাপপ্রবাহের পর চলতি মাসের ৫ তারিখ দেশে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিটা শুরু হয় চট্টগ্রাম বিভাগে। এর কারণ ছিল নিম্নচাপ। এর দুই দিন পর থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়। প্রবল বর্ষণে দেশের অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। রাজধানীতে গত রোববার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ১৭৫ মিলিমিটার। গতকাল সোমবারও দিনভর বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে অবশ্য আকাশ একটু পরিষ্কার হয়। তবে সন্ধ্যার পর ঝিরিঝিরি বৃষ্টি হয়।

আজ সকাল থেকে আকাশে মেঘ থাকলেও রোদ প্রচুর। আর এর ফলে তাপমাত্রাও বেড়ে গেছে। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৮টায় তা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সকালে প্রথম আলোকে বলেন, আজ তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। এটা শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানে এমনটা হতে পারে।

আজ রাজধানীর আকাশে মেঘও আছে। আর সকাল সাতটায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য রাজধানী ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রাজধানীতে যদি বৃষ্টি হয়, তবে দুপুরের দিকে হতে পারে, এর আগে নয়। আর বৃষ্টি হলেও তা ভারী বৃষ্টি না–ও হতে পারে। দেশের মধ্যে উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

ভ্যাপসা গরমের প্রসঙ্গে এই আবহাওয়াবিদ বলেন, বাতাসে প্রচুর জলীয় বাষ্প আছে, তবে এটা বৃষ্টি হওয়ার মতো নয়। এটা আরও ঘনীভূত হলে বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্পের কারণে গরমের অনুভূতি বেশি হচ্ছে।

চলতি মাসে আরও অন্তত দুবার লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে পরশু দিন বৃহস্পতিবার এবং পরে ২৪ তারিখ থেকে দুই দফায় লঘুচাপের সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়াবিদেরা। তবে এর প্রভাবে অন্তত গত সাত দিন যে বৃষ্টি হলো, তেমনটা হওয়ার সম্ভাবনা কম।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews
13 July 2026

রোদের হাসি রাজধানীতে, আর বৃষ্টি হবে কি

www.janatardeshkhantho.com |
জনতার দেশকন্ঠ