বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

শাহজাদপুর কাপড়ের হাটে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

একসময় দেশের অন্যতম বৃহৎ বস্ত্রবাজার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর কাপড়ের হাট এখন অর্থনৈতিক মন্দা, ক্রেতাসংকট এবং নিরাপত্তাহীনতার কারণে কঠিন সময় পার করছে। ব্যবসায়ীদের অভিযোগ, একসময় প্রতি হাটে শত শত কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে তা কমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকায় নেমে এসেছে। এতে স্থানীয় তাঁতি ও ব্যবসায়ীরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন।

এরই মধ্যে হাটজুড়ে বেড়েছে ছিচকে চোর ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য। ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, হাট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন হাটে আসা সাধারণ মানুষ।

মঙ্গলবার সকালে শাহজাদপুর কাপড়ের হাটের আব্দুল হামিদ মার্কেটের তৃতীয় তলায় আব্দুর রাজ্জাক নামে এক ক্রেতা ছিনতাইয়ের শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় অভিযুক্ত হিসেবে দ্বারিয়াপুর মোদকপাড়া এলাকার রহম আলীর ছেলে রিফাতের নাম উঠে এসেছে।

খবর পেয়ে শাহজাদপুর থানার এসআই গুলজার আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অভিযুক্তকে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আব্দুল হামিদ মার্কেটের ম্যানেজার উজ্জ্বল কুমার বলেন, “আমরা নিজেরাও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। প্রশাসনের আরও কার্যকর ভূমিকা থাকলে এ ধরনের ঘটনা অনেকটাই কমে আসবে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্যবসা-বাণিজ্যের মন্দার পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় ক্রেতারা হাটে আসতে ভয় পাচ্ছেন। তারা হাট এলাকায় স্থায়ী পুলিশ টহল, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews