বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের ‘ফ্যামিলি কার্ড-২০২৬’ কার্যক্রমে অস্থায়ী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বাছির ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬’ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে অস্থায়ী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উপজেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জরিপ কার্যক্রমে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিতরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই ও তদারকির দায়িত্ব পালন করবেন।

তথ্য সংগ্রহকারী পদ

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।
  • বয়স: ১৮ থেকে ৪০ বছর।
  • বিশেষ শর্ত: ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। নারী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। এছাড়া পূর্বে জরিপ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সুপারভাইজার পদ

  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস।
  • বয়স: ২৫ থেকে ৪৫ বছর।
  • বিশেষ শর্ত: অ্যান্ড্রয়েড অ্যাপ ও ট্যাবলেট ব্যবহারে দক্ষ হতে হবে। নির্বাচিত সুপারভাইজাররা মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম তদারকি, পুনঃযাচাই এবং তথ্যের মান নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন।

আবেদন ও পরীক্ষার সময়সূচি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে উপজেলা সমাজসেবা কার্যালয়, কুলিয়ারচর-এ জমা দিতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন গ্রহণ, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলি অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, ‘ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬’ কার্যক্রমের মাধ্যমে উপজেলার পরিবারভিত্তিক তথ্যভান্ডার হালনাগাদ ও সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিত করা হবে, যা ভবিষ্যতে সরকারি বিভিন্ন সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews