মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬

লালমনিরহাট জেলা প্রতিনিধি ।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক এস. এম. শফিকুল ইসলাম দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাটগ্রাম উপজেলার উফারমারা সোনারভিটা এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২৫), হাদীসপাড়া গ্রামের মোহাম্মদ আলী বুলুর ছেলে রমজান আলী (২৬) এবং ভাটিয়াটারী এলাকার শামছুল হক সামছুর ছেলে আরিফুল ইসলাম তানজিদ (২৬)

আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে বুড়িমারী স্থলবন্দরে আসেন ভারতীয় ট্রাকচালক লক্ষ্মীনন্দর সিং (৩৭)। স্থলবন্দর এলাকায় বেহাল সড়কে তার ট্রাক আটকে গেলে আসামিরা ক্রেন দিয়ে ট্রাক উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়।

পরে রাত প্রায় ১২টার দিকে মোটরসাইকেলে করে তাকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নেওয়া হয়। এরপর দুর্বৃত্তরা তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার কিছুক্ষণ পর টহল পুলিশ ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীনন্দর সিংকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরদিন ভুক্তভোগী ট্রাকচালক বাদী হয়ে পাটগ্রাম থানায় অপহরণ, ছিনতাই ও গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামির বিরুদ্ধে এই রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ জানায়, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আদালতের কঠোর অবস্থান সমাজে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews