রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ক্যান্সার রোগীকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ওসমান গনি, দীঘিনালা প্রতিনিধি 
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসার জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৮ জুলাই) দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের থানাপাড়া এলাকার বাসিন্দা জ্যোতি লাল চাকমার হাতে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে নিয়মিত সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ক্যান্সারে আক্রান্ত জ্যোতি লাল চাকমার চিকিৎসা ব্যয় নির্বাহে এই অনুদান প্রদান করা হয়েছে।

সহায়তা পেয়ে জ্যোতি লাল চাকমা ও তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী এবং দীঘিনালা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের চিকিৎসা ব্যয় বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কঠিন সময়ে নতুন আশার সঞ্চার করেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে দীঘিনালা জোন যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews