বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

পোরজনা ইউনিয়নে উপজেলা ছাত্রদলের সভাপতি আল মামুন জুয়েল চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শরিফুল ইসলাম,  সিরাজগঞ্জ শাহজাদপুর।।  সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবামুলক কাজ করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিয়েছেন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি ও জামিরতা ডিগ্রি কলেজ এর গভর্নিং বডি সভাপতি মামুন জুয়েল ‌।

দীর্ঘদিন ধরে এলাকার খেটে খাওয়া ও সাধারণ মানুষের যেকোনো আপদ-বিপদে পাশে থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আল মামুন জুয়েল। তিনি দীর্ঘদিন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শাহজাদপুর উপজেলা সহ ১৩ টি ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণের ব্যাপক সমর্থন ও দাবির প্রেক্ষিতেই তিনি এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

নিজের প্রত্যাশা ও চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে মোঃ আল মামুন জুয়েল বলেন, আমি দীর্ঘ সময় ধরে দক্ষতার সাথে শাহজাদপুর উপজেলা ছাত্রদলের ও জামিরতা ডিগ্রি কলেজ এর গভর্নিং বডি সভাপতির দায়িত্ব পালন করে আসছি এবং শাহজাদপুর উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আছি। তাই আমি এবার সুযোগ পেতে চাই আমার ইউনিয়নবাসীর সেবা করার ।ইউনিয়নবাসী আমাকে অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে। তাদের ভালোবাসা ও জোরালো সমর্থনের কারণেই আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেয়, তবে পোরজনা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

 

এদিকে মোঃ আল মামুন জুয়েল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণায় পোরজনা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটাররা জানান, মোঃ মোঃ আল মামুন জুয়েল একজন সৎ, অভিজ্ঞ ও উপকারী মানুষ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিপদ-আপদে তাকে কাছে পাওয়া গেছে। তাই আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী। তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews