রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত

লামাকাজী ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী বুরহান উদ্দিনের দোয়া ও সমর্থন প্রার্থনা

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আল আমিন সুমন আহমদ,সিলেট প্রতিনিধি ।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. বুরহান উদ্দিন। তিনি একটি শিক্ষাবান্ধব, বৈষম্যহীন, আধুনিক ও আদর্শ ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

মো. বুরহান উদ্দিন বলেন, ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড গঠনই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। ৮নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের শাসক নয়, সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”

তিনি আরও জানান, জনগণ যদি তাঁদের মূল্যবান ভোটে তাকে নির্বাচিত করেন, তবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সামাজিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।

এছাড়া তিনি ওয়ার্ডের প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে একটি উন্নয়নমুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার, গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, নারী-পুরুষসহ সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews