রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি ।।

নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের লালপুর-ভেল্লাবাড়িয়া সড়কের মহারাজপুর শ্মশানসংলগ্ন সেতুর ওপর অভিযান পরিচালনা করেন।

অভিযানে মো. আজিম আলী (২৬), পিতা—মৃত আব্দুস সালাম, গ্রাম: চক নাজিরপুর; মো. মনোয়ার হোসেন (৩২), পিতা—মো. আব্দুল মোত্তালেব এবং মো. ফরহাদ আলী (২২), পিতা—মৃত বকুল, উভয়েই কেশবপুর গ্রামের বাসিন্দা—এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৫ গ্রাম), মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি DAYANG 100CC মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews