1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

আদিতমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সুশীল সমাজের আয়োজনে কিসমত চরিতাবাড়ী বাজারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুশীল সমাজের সাবেক ইউপি সদস্য ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী–কালীগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, ভাদাই ইউপি সভাপতি মোজাম্মেল হক, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপু, ইউপি সদস্য আব্দুর রহমান, সাবেক ইউপি সদস্য রফিজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, “এই এলাকার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আমি এলাকার মানুষের সুখ-দুঃখ দেখেছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমি নির্বাচিত হলে কোনো বৈষম্য থাকবে না। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্ট উন্নয়নে কাজ করব।”

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

#খালেদাজিয়া #বিএনপি #দোয়ামাহফিল #আদিতমারী #লালমনিরহাট #রাজনীতি #বাংলাদেশরাজনীতি #BNP #KhaledaZia

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট