রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে আরও একটি অসহায় পরিবারের মুখে হাসি

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সালেহ আহমদ, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি ।।

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রসুলপুর গ্রামে সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ-এর উদ্যোগে একটি অসহায় পরিবারের জন্য নির্মিত ৪৯১তম শেল্টার প্রজেক্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপকারভোগী পরিবারের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, একটি নিরাপদ আশ্রয় শুধু একটি ঘর নয়; এটি একটি পরিবারের নতুন স্বপ্ন, নিরাপত্তা, মর্যাদা ও আশার প্রতীক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, সামান্য সহযোগিতাও একটি পরিবারের জীবনে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আয়োজকদের পক্ষ থেকে সিডস অব সাদাকাহ’র সঙ্গে সংশ্লিষ্ট সকল দাতা, সহযোগী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁদের এই মানবিক উদ্যোগকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করার পাশাপাশি ভবিষ্যতেও অসহায় মানুষের সেবায় কাজ করে যাওয়ার তাওফিক কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews