রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

হরিরামপুরে ২৫ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১ অগাস্ট, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি | মো. ফরিদ হোসেন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে একটি দল শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ২৫ মিনিটে হরিরামপুর থানাধীন দাসকান্দি বয়রা এলাকার হরিরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন হরিরামপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের পূর্ব পাশের পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে দাসকান্দি বয়রা গ্রামের বাসিন্দা শেখ ফরিদ ওরফে ফরিদ মেম্বার (৪৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে।

সূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews