রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১ অগাস্ট, ২০২৬
মো. গোলাম মোস্তফা।। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। অভিযোগে হামলার জন্য একটি পরিবারের সদস্যদের দায়ী করা হয়েছে। ঘটনার পর ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদ্রাসা মোড়ে ‘এলাকাবাসী ও সুধীসমাজ’-এর উদ্যোগে একটি মাদকবিরোধী ক্যাম্পেইনের আয়োজন করা হয়। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মাদকসেবন ও মাদক ব্যবসার কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় এক পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়।

হামলায় ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত একই এলাকার মৃত রফাতউল্লাহর ছেলে গোলজার হোসেন (৪৭) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত গোলজার হোসেন শুক্রবার রাতেই নাছির উদ্দিন (৫২) এবং তার তিন ছেলে রমজান আলী (৩২), হযরত আলী (২৮) ও কফিল উদ্দিন (২০)-এর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী আমিনুর, আলম, মাসুদ ও আলতাফ দাবি করেন, অভিযুক্ত পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা এ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, “মাদকবিরোধী ক্যাম্পেইন শেষে ফেরার পথে আমার সামনেই হামলার ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমি ভুক্তভোগীদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।”

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews