রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

লালপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, অটোভ্যান জব্দ

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ২ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ২ অগাস্ট, ২০২৬

শাকিব আহম্মেদ ।। লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিখন (৩১) নামে এক অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোভ্যানও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লালপুর গ্রামের বাঘা-ঈশ্বরদী সড়কের শুভেচ্ছা কম্পিউটার দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহজনক একটি অটোভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রী মো. লিখনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক ওজন ২ গ্রাম) উদ্ধার করা হয়।

আটক মো. লিখন উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া গ্রামের মো. মজনু মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত অটোভ্যানটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানা পুলিশ আরও জানায়, রোববার (২ আগস্ট) আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews