মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

লিডিং বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্র গবেষণা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ২ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ২ অগাস্ট, ২০২৬

আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

“একটি উন্নত আগামীর জন্য ধারণাকে টেকসই সমাধানে রূপান্তর” — এই প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো “LURS 3rd Students Research Conference 2026″। শনিবার (১ আগস্ট) লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির (LURS) উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী, তরুণ গবেষক, শিক্ষক ও পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসটি এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজনে পেপার ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিকেলের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। তিনি বলেন, “গবেষণা হলো জাতীয় উন্নয়ন ও বৈশ্বিক অগ্রযাত্রার ভিত্তি। যেকোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তার ওপর।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। উপাচার্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “শিক্ষার্থীদের গবেষণালব্ধ জ্ঞান টেকসই সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুষ্ঠু সমাজ ব্যবস্থাপনা ও দেশের উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই।”

সম্মেলনে পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন করেন লিডিং ইউনিভার্সিটির শাফোয়ান ইসলাম জীম এবং দ্বিতীয় স্থান পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ আহমেদ ভূঁইয়া ইমন। এছাড়া পেপার প্রেজেন্টেশনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হন প্রফেশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর এসকে মাশরুবা আল তাবাস্সুম, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির মো. মাহিদ কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. ওমর ফারুক ও এম এম জাহিদ হাসান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানতাকা নিহাদ অরনা এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির মো. মোহায়মিনুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং সংগঠনটির উপদেষ্টা ড. সাফকাত কিবরিয়া। কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মো. সায়দুর রহমান কোহিনুর। আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুছ সামাদ সুমু, বর্তমান সভাপতি নিবিড় রায়সহ কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews