রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

যশোরে বিজিবি সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: পোশাক, ওয়াকিটকি ও অস্ত্রসহ তিন প্রতারক আটক

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ৩ অগাস্ট, ২০২৬

হাবিব ।। শার্শা উপজেলা

যশোর শহরের ষষ্ঠিতলা এলাকায় বিজিবি সদস্য পরিচয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে তিন প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিজিবির সরকারি পোশাক, ওয়াকিটকি, হাতকড়া, দেশীয় অস্ত্র এবং তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিজিবির সদস্য পরিচয় দিয়ে যশোরসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মণ্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল যশোর শহরের ষষ্ঠিতলা এলাকায় রবীন্দ্রনাথ রাহার বাড়ি নম্বর ৭৩১/২-এর তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বাড়ির মালিক, নিচতলার ভাড়াটিয়া ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে দরজায় কড়া নাড়া হলে ভেতর থেকে একজন দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য হিসেবে পরিচয় দেন। পরে ঘরের ভেতরে আরও দুইজনকে দেখতে পেয়ে পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের নাম মো. উজ্জল হোসেন (৩০), মো. আনারুল ইসলাম (৩২) এবং মো. তোফাজ্জেল হোসেন (৩০) বলে জানান। একই সঙ্গে তারাও নিজেদের বিজিবির সদস্য বলে দাবি করেন।

তবে তাদের পরিচয় ও কার্যক্রমে সন্দেহ হওয়ায় পুলিশ তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে বিজিবির সরকারি পোশাক, ওয়াকিটকি, হাতকড়া, দেশীয় অস্ত্র এবং তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রকৃত বিজিবি সদস্য নন বলে নিশ্চিত হয় পুলিশ।

ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ভুয়া পরিচয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews