রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ভৈরব মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কুলিয়ারচরের মোস্তফার মৃত্যু, স্বজনদের খুঁজছে হাসপাতাল

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ৩ অগাস্ট, ২০২৬

বাছির-ইসলাম ।। কুলিয়ারচর উপজেলা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতী ইউনিয়নের মাধবদী গ্রামের বাসিন্দা মোস্তফা চিকিৎসাধীন অবস্থায় ভৈরব সরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

জানা গেছে, তিনি গত পাঁচ দিন ধরে ভৈরব সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই সময়ের মধ্যে তাঁর কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি হাসপাতালে এসে খোঁজখবর নেননি। অসুস্থ অবস্থায় তাঁর পাশে দেখভাল করার মতোও কেউ ছিলেন না।

সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মৃত ব্যক্তির আইনগত অভিভাবক বা নিকটাত্মীয়দের শনাক্ত করতে গণমাধ্যম ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। দ্রুত স্বজনদের সন্ধান না পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। তাঁর কোনো স্বজন, আত্মীয়-স্বজন বা পরিচিত ব্যক্তি এই সংবাদটি দেখে থাকলে অনতিবিলম্বে ভৈরব সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews